1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সু চির দল বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে জান্তার নির্বাচন কমিশন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

সু চির দল বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে জান্তার নির্বাচন কমিশন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত বছরের নভেম্বর নির্বাচনে জালিয়াতির অভিযোগে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’কে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন (ইসি)।

এক নির্বাচন কমিশনারের বরাতে শুক্রবার মিয়ানমারের গণমাধ্যম নাউ খবরটি প্রকাশ করেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।

নাও জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকের পর এনএলডি’কে বিলুপ্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন সো জানান, এনএলডির নির্বাচন অবৈধ ছিল। তাই আমাদের এই পার্টির নিবন্ধন বাতিল করতে হবে। যারা এমনটা করেছেন তাদেরকে বিশ্বাসঘাতক বলে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বেশ কয়েক মাস ধরে অস্থিতিশীল রাজনীতির মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। গত ১ ফেব্রুয়ারি, নভেম্বরের নির্বাচনে এনএলডির জালিয়াতির অভিযোগে জান্তা সরকারের হাতে গ্রেপ্তার হন সুচি। গত কয়েক দশক ধরে গণতন্ত্রের জন্য দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন তিনি।

সূচিকে বন্দী করায় জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে রাস্তায় নেমে আসে মিয়ানমারের সাধারণ জনগণ। এখন পর্যন্ত এই বিক্ষোভে সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৮০০ জনের বেশি লোক। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেরিলা পদ্ধতি বেছে নিচ্ছে দেশটির তরুণ ও সাধারণ জনগণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন