1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইজারের এক লাখের বেশি টিকা আসছে ২ জুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ফাইজারের এক লাখের বেশি টিকা আসছে ২ জুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ১ লাখ ৬ হাজার টিকা আসছে ২ জুন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার রাতে তিনি বলেন, ২ জুন মোট ১ লাখ ৬ হাজার ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

তিনি বলেন, ‘কোভ্যাক্স কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখে এ সিদ্ধান্ত জানিয়েছে।’

এর আগে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুনে বিশ্বজুড়ে ২ কোটি ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানান।

সোমবার তিনি জানান, মোট আট কোটির মধ্যে প্রাথমিকভাবে বিভিন্ন দেশে ২ কোটি ডোজ করোনা টিকা পাঠানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন