1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওটিটিতে বিদ্যার ‘শেরনি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ওটিটিতে বিদ্যার ‘শেরনি’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিরতির পর পর্দায় ফিরছেন বিদ্যা বালান। সোমবার (১৭ মে) ইনস্টাগ্রামে মুক্তিপ্রতীক্ষিত ‘শেরনি’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, চলতি বছর জুনে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। এতে তাকে নির্ভীক ও ন্যায়নিষ্ঠ বন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। মানুষ ও বন্য পশুদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে—সেই সংঘর্ষ ঘুচিয়ে সমতা বজায় রাখার লড়াইয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। ছবির পোস্টারে বিদ্যা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। পরনে রয়েছে সবুজ রঙের শার্ট। হাতে রয়েছে ওয়াকিটকি।

ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা অমিত ভি মসুরকর। অমিতের এটি তৃতীয় পরিচালিত ছবি। এর আগে তিনি ‘সুলেমানি কেদা ও ‘নিউটন’ এর মত ছবি নির্মাণ করেছেন।

‘শেরনি’ প্রযোজনা করেছে ভূষণকুমারের টি সিরিজ ও অবুনদন্তিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে বিদ্যা বালান ছাড়া আরও দেখা দেবে সরদ সাক্সেনা, বিজয় রাজ, নিরজ কবি, ব্রিজেন্দ্র কালা প্রমুখ।

গত বছর করোনা মহামারির কারণে মার্চে লকডাউনের ফলে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে পুরনায় শুরু হয় ছবির শুটিং। মধ্যপ্রদেশের জঙ্গলে সকল করোনাবিধি পালন করে শুটিং সম্পন্ন করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন