বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কঙ্গনার মন্তব্য ‘সুচিন্তিত বদমায়েশি’ ছাড়া কিছুই নয়!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নায়িকার দাবি, নাইজেরিয়ার নদীতে ভেসে আসা লাশকে গঙ্গা নদীর বলে প্রচার করা হচ্ছে

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা রনৌত। এ প্রসঙ্গে তার মন্তব্যকে ‘সুচিন্তিত বদমায়েশি’ বলে উল্লেখ করলেন পশ্চিমবঙ্গের এক অভিনেতা।

সম্প্রতি গঙ্গা নদীতে ভাসা মৃতদেহের ছবি আসলে নাইজেরিয়ার লাশের ছবি। ভারতকে নিচে নামানোর অপচেষ্টা হিসেবে এমন ছবি প্রচার করা হচ্ছে। অথচ মৃতদেহগুলো দেখে প্রাথমিক অনুমান তা করোনা আক্রান্ত রোগীদের। তা নিয়েই এ ১৮০ ডিগ্রি উল্টো মন্তব্য করে বিতর্ক উস্কে দেন কঙ্গনা।

এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অনেকেই। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, “ক্ষমতার কাছাকাছি গেলে তখন দায়িত্বজ্ঞানহীনতা স্বাভাবিকভাবেই আসে। অভিনেত্রী হিসেবে কঙ্গনা যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন, কিন্তু বিজেপির সংস্পর্শে আসার পর থেকে তিনি অনেক দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেই চলেছেন। এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক, এবং ইদানিং এই কথাগুলো খুবই অপ্রাসঙ্গিক হয়ে গেছে।”

অভিনেমা কৌশিক সেনের মতে, “সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষই বলবেন, কঙ্গনা রনৌতের চিকিৎসার প্রয়োজন, তার মানসিক চিকিৎসার প্রয়োজন। এটাও বলব তিনি অত্যন্ত বিপজ্জনক একজন মানুষ। সবার মতই আমিও ওনার কাজের ভক্ত, আমিও ওনার কাজের প্রশংসা করি কিন্তু যতদিন যাচ্ছে ওনার মন্তব্য আর বিতর্কিত মন্তব্য বলে মনে হচ্ছে না,বরং সুচিন্তিত বদমায়েশি বলে মনে হচ্ছে।”

পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে যে ধারণাটা চালু করার চেষ্টা, কঙ্গনা রনৌত যে দলের মুখপাত্র হয়ে বলছেন সেই দলের লোকেরাই বলে থাকেন সচরাচর, যে অভিনেতারা অশিক্ষিত, ‘নাচনেওয়ালি’, ‘গাইয়েওয়ালি’ তারা সেই কাজটা করলেই ভালো করবেন। এই ধরনের কথাবার্তাগুলো এই ধারণাগুলোকেই মান্যতা দেয়। আরও বেশি করে প্রতিষ্ঠিত করে। যদিও আমি ব্যক্তিগতভাবে এ জাতীয় মন্তব্য, উনি সাধারণত যে ধরনের মন্তব্য করে থাকেন, তা শুনে এটাই বলতে পারি, দেখুন উন্মাদের তো চিকিৎসা আছে, তাই তার চিকিৎসা হওয়া দরকার।”

কঙ্গনার কাছে অবশ্য এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা প্রসঙ্গে লেখেন, “উগ্র ইসলামি সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষা করা যে কোনো জাতির মৌলিক অধিকার, ইসরায়েলের পাশে আছে ভারত।” এরপর নিজের টুইটারে সম্প্রীতি বজায় রাখা নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান একটি পোস্ট করলে, তার সঙ্গেও নেটমাধ্যমে বিতর্কে জড়ান কঙ্গনা।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা নিয়ে মন্তব্য করে টুইটার থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন কঙ্গনা। এরপর বিতর্কিত মন্তব্যের কারণে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় ভিডিও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE