1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসরায়েলি সন্ত্রাস নিয়ে বুবলির ক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ইসরায়েলি সন্ত্রাস নিয়ে বুবলির ক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নায়িকার প্রশ্ন, এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক?

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সপ্তাহব্যাপী হামলায় দেড় শতাধিক মানুষের নিহতের ঘটনায় সারা বিশ্বে চলছে প্রতিবাদ। আন্তর্জাতিক অনেক তারকা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি কথা জানিয়েছেন। ঢাকার নায়িকা শবনম বুবলিও বর্বর হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

ফেইসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে রবিবার মতামত জানান ‘বীর’ সিনেমার নায়িকা।

বুবলি লেখেন, “করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা! ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ্, ভাবতেই গা শিওরে ওঠে।”

“নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহি চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তান্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।”

প্রায় বছর খানেক অন্তরালে থাকার পর বর্তমানে একাধিক ছবি নিয়ে ব্যস্ত বুবলি। শেষ হয়েছে ‘চোখ’। হাতে আছে ‘রিভেঞ্জ’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন