1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রক্তচাপ নিয়ে যেসব ধারণা বিশ্বাস করবেন না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

রক্তচাপ নিয়ে যেসব ধারণা বিশ্বাস করবেন না

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে ২৬ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে না পারলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়।

রক্তচাপ নিয়ে অনেকের নানা ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। এমনই পাঁচটি ধারণা যেগুলো বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে।

রক্তচাপ সম্পর্কে ভ্রান্ত ধারণা:

রক্তচাপের পরিবর্তন ক্ষতিকর নয়: অনেকে রক্তচাপের উঠানামাকে গুরুত্ব দেন না। উচ্চ রক্তচাপ গুরুতর কিছু স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। নিম্ন রক্তচাপের কারণে দৈনিক কাজকে কঠিন করে তুলতে পারে। নিয়মিত রক্তচাপ মাপা গুরুত্বপূর্ণ, কোনো পরিবর্তন দেখা দিলে চিকিৎসা গ্রহণ করা উচিত।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় না: যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের অনেকে মনে করেন এটি চিকিৎসায় ভালো হয় না। কিন্তু চিকিৎসার পাশাপাশি  স্বাস্থ্যসম্মত ডায়েট এবং জীবনযাপনে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, মানসিক চাপমুক্ত থাকা এবং ধূমপান ত্যাগ- এসব রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

লবণ পরিহারে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া যায়: অতিরিক্ত লবণ খাওয়া রক্তচাপের পাশাপাশি কিডনির জন্য ক্ষতিকর। খাবারে লবণের পরিমাণ কমালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।  তবে শুধুমাত্র লবণ খাওয়া বাদ দেওয়ার মাধ্যমেই উচ্চ রক্তচাপ দূর করা সম্ভব নয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন গুরুত্বপূর্ণ।

একটি লক্ষণ নিয়ন্ত্রণে মানেই চিকিৎসা বন্ধ করা যায়: অনেকে রক্তচাপের কোনো একটি লক্ষণ নিয়ন্ত্রণে আসা মাত্রই চিকিৎসা বন্ধ করে দেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই কাজটি করা উচিত নয়। বরং সব ধরনের দীর্ঘমেয়াদি প্রতিরোধ পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

নিম্ন রক্তচাপে কফি পান করা নিরাপদ: কফি খেলে রক্তচাপ সাময়িকের জন্য বেড়ে যায়। কিন্তু নিম্ন রক্তচাপে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। অতিরিক্ত ক্যাফেইন খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উচ্চ রক্তচাপে ভুগলে যথাসম্ভব ক্যাফেইন খাওয়া থেকে বিরত থাকতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন