1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আপনার তো কিছু বেচি নাই, আপনার প্রবলেম কী: মিথিলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আপনার তো কিছু বেচি নাই, আপনার প্রবলেম কী: মিথিলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শনিবার অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দেশীয় একটি ই-কমার্স মার্কেটপ্লেসের ফেইসবুক লাইভে অংশ নেন। সেখানে নানা বিরূপ মন্তব্যের শিকার হন তিনি। রোববার তিনি এর কড়া জবাব দেন।

নিজের ফেইসবুক অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজি মিলিয়ে সমালোচনার জবাব দেন মিথিলা।

মিথিলা লেখেন, ‘আমরা বিস্মিত হয়ে দেখলাম, আমাদের কিছু সহকর্মী/সহযোদ্ধা/ইন্ডাস্ট্রির লোকজন/সেলেব্রিটিরা স্বাভাবিকভাবে বিষয়টাকে নিতে পারলেন না এবং আমাদের কটাক্ষ শুরু করলেন। তাদের একজন লিখলেন, বিয়ে, ডিভোর্স… সব নাকি বেচে দিলাম। আমি অবাক হলাম, আমি কীভাবে সেটা করলাম! আপনারা কি এই আশা করেন যে দুজন ব্যক্তি বিচ্ছেদের পর কোনো পেশাদার কাজে যুক্ত হতে পারবে না? এবং আপনারা আশা করেন যে জনপ্রিয় ব্যক্তিরা তাদের বিয়ের বিষয়টি গোপন করুক ? কেন তারা এমনটা করবে? এগুলো কোনো অপরাধ নয়! আপনারা কি এই আশা করেন যে বিচ্ছেদের পর দুজন ব্যক্তি পরস্পরকে শুধু ঘৃণাই করে যাবে জীবনভর? সেটাই কি আপনাদের জন্য স্বাভাবিক? আর ভাই বেচলেও আপনার তো কিছু বেচি নাই। আপনার প্রবলেম কী! (আমি আশা করি আপনারা মজা বুঝতে পারেন!)’

তিনি লেখেন, ‘‘এক সেলেব্রিটি লিখেছেন, ‘ডিভোর্সের পরে এত সম্মান, ফ্রেন্ডশিপ; আগে কই ছিল এইসব’? ভাই, আগেও ছিল। এখনো আছে। তবে দুটো দুইরকম। এত ব্যাখ্যা আপনাকে দিতে পারছি না। আপনি নেগেটিভিটি স্প্রেড না করে, নিজের চরকায় তেল দিলে সমাজ ও জাতি উপকৃত হবে’’।

২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানের তাহসান ও মিথিলা। সেসময় তাহসান ভক্তরা বেশ নেতিবাচকভাবেই এর প্রতিক্রিয়া দেখান। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজীত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন