1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধারাবাহিক নাটকে সংবাদ পাঠিকা রেহনুমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ধারাবাহিক নাটকে সংবাদ পাঠিকা রেহনুমা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দীর্ঘদিন পর সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা এবার ঈদের বিশেষ ধারাবাহিকে অভিনয় করেছেন। ৭ পর্বের বিশেষ এই ধারাবাহিকটির নাম ‘থ্রি ব্যাচেলর’। রুহুল আমিন পথিকের রচনায় এটি নির্মাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ।

ধারাবাহিকটির গল্পে রেহনুমার প্রেমিক হিসেবে দেখা যাবে তিন ব্যাচেলর মারজুক রাসেল, চাষী আলম ও পীযূষ সেন বেনু। এবারের ঈদে একুশে টিভি ও এম কে প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে।

৮ বছর ধরে সংবাদ উপস্থাপনার সঙ্গে জড়িত রেহনুমা পেশায় একজন জনসংযোগবিদ ও উচ্চতর শিক্ষায় নিয়োজিত গবেষক। গত বছর রেহনুমা মুরসালিন শুভর ‘ভাড়াটিয়া’ নাটক এবং চিত্রনায়ক ইমনের সঙ্গে ইমেল হকের নির্মাণে মধুমতি ব্যাংকের বিজ্ঞাপনে কাজ করেন। সে কাজগুলো তখন অনেক সাড়া পায়। প্রচারের অপেক্ষায় রয়েছে তার অভিনীত সোহেল আরমানের ‘রাজপুত্র’, চয়নিকা চৌধুরীর ‘সংসার’সহ বেশ কিছু নাটক।

এই ধারাবাহিকটি নিয়ে রেহনুমা বলেন, ‘ছোটবেলা থেকেই নিজেকে পর্দায় দেখার ইচ্ছা থেকে সংবাদ উপস্থাপনা পেশায় আসা। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। সেই হিসেবে কিছু বিশেষ নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছি। আশা করছি, কাজটি সবার কাছে উপভোগ্য হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন