1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরের জমাজমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫, বাড়িঘর ভাঙ্গচুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

শিবচরের জমাজমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫, বাড়িঘর ভাঙ্গচুর

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এ হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে মাদারীপুরের শিবচরের ক্রোকচরে ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচরের নতুন বাজার এলাকায় প্রতিপক্ষ ইব্রাহিম শিকদারের নেতৃত্বে এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচরের নতুন বাজার এলাকায় জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবৎ চলে আসা বিরোধের জের ধরে ইব্রাহিম শিকদারসহ কয়েকজন ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ হামলায় ইউনুস আলী খান গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন খান, মিজানুর রহমান খানসহ ৫জন আহত হয়। অভিযুক্ত ইব্রাহিম শিকদার ভান্ডারীকান্দি ইউনিয়নের (১২২নং) নেসারউদ্দিন শিকদারের বড় ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ইউনুস আলী খান জানান, জমিতে পাটে পানি দেওয়া নিয়ে তাদের সাথে তর্কবির্তক হয়। ইব্রাহিম শিকদারের নেতৃত্বে ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ব্যাপারে প্রতিপক্ষ ইব্রাহিম শিকদারকে মুঠোফোনে বার বার ফোন দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং দুই পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন