1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের বাক-প্রতিবন্ধী ভ্যান চালকের লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের বাক-প্রতিবন্ধী ভ্যান চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৬৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর গাছবাড়ীয়া এলাকায় কলবাগান থেকে বাক-প্রতিবন্ধী ভ্যান চালক জুয়েল বেপারী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়ীয়া গ্রামের দালাল বাড়ির পেছনে কলাবাগান থেকে উদ্ধার করা হয় লাশটি।

নিহত জুয়েল বেপারী সদর উপজেলার গাছবাড়ীয়া এলাকার আজমত বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, গত দুইদিন আগে গাছবাড়ীয়া একটি বিয়ে বাড়িতে নাচগান করে এবং পরেদিন শনিবার একই বাড়িতে খাবারের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ড আবুল হোটেল থেকে ৪টা রুটি ও দুটি ডিম বাজি নিয়ে যায় তখন সঙ্গে কয়েকজন লোক ছিলেন।

সকালে গাছবাড়ীয়া রাস্তার পাশে ভোর রাতে নামাজ পড়তে এসে স্থানীয় একজনে একটি ভ্যান দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে রাখতে বলে। এর এক ঘণ্টা পর একই এলাকার আব্দুল হাই বেপারীর (দালাল বাড়ি) বাড়ির পেছনে কলাবাগানে জুয়েলের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছুরিকাহত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, পুলিশের মামলা ছাড়াও দুই পক্ষের একাধিক মামলা রয়েছে মাদারীপুর সদর মডেল থানায়।

আবুল হোটেলের কর্মচারী তোতা বলেন, গতকাল আমার কাছ থেকে গাছাবাড়ীয়া খোকন ৪টি রুটি ও ২টি ডিম বাজি নিয়ে গেছে সেসময় ভ্যান চালক দোকানে সামনে ভ্যানের উপরে বসা ছিল এবং নাশতা নিয়ে তার ভ্যানেই তারা চলে যায়।

সাজ্জাত হাওলাদার নামে একজন জানান, রাতে আমিও নাস্তা খেতে গিয়েছিলাম তখন তাদের দেখেছিলাম ঐদোকানে নাস্তা নিতে’

নিহত জুয়েলের বাবা আছমত বেপারী ফোনে বলেন, আমার ছেলের কোনো শত্রু নাই, আমার আছে, তাই হয়তো আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি যশোর আছি মাদারীপুর এসে থাকায় এসে অভিযোগ করবো।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

এ ছাড়া আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এই ছেলেটিকে অন্য কোনো স্থানে রেখে মৃত্যু নিশ্চিত করে এখানে ফেলে রাখা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন