1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৮৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার এ ঘটনায় পুড়ে গেছে শত শত বাড়িঘর।

দমকলের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত একটার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া উড়ছে। সেখানে দমকলের তিনটি ইউনিট এখনো কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অনেক জায়গা থেকে ধোঁয়া উড়ছে। আমাদের টিমগুলো এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাদের ঘর পরিষ্কার করার কাজ শুরু করেছে।

তিনি জানান, হতাহতের সংখ্যা নির্ধারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে তদন্ত কমিটি কাজ করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় নয় হাজারেও বেশি রোহিঙ্গাদের ঘর। এ ছাড়া পুড়ে যায় দেশি-বিদেশি বিভিন্ন এনজিও অফিস ও পুলিশ ব্যারাক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন জানিয়েছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় হাজার হাজার রোহিঙ্গা বালুখালী কাসেম মিয়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের অনেকের স্বজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া স্থানীয় বাংলাদেশি অন্তত দেড় শতাধিক পরিবারের বসতি পুড়ে গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন