1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেরাণীগঞ্জ ও ডেমরা এলাকায় র‌্যাব- ১০ পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

কেরাণীগঞ্জ ও ডেমরা এলাকায় র‌্যাব- ১০ পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকার কেরাণীগঞ্জ ও ডেমরা এলাকায় র‌্যাব- ১০ এর পৃথক অভিযানে গাঁজা, বিয়ার, বিদেশী মদ ও ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ১৬/০৩/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫.১০ ও ১৯.২৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী কলেজ রোড ও একই থানাধীন মধ্য চড়াইল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪৮ ক্যান বিয়ার, ০২ বোতল বিদেশী মদ ও ২৮০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাহাঙ্গীর আলম (৬০) ও ১। আবু কলম (৬০) বলে জানা যায়। এসময় তাদের নিকট ০২টি মোবাইল ফোন ও নগদ- ১২২০/-টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ আনুমানিক ১৯.১০ ঘটিকায় র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার ডেমরা থানাধীন ডগাইর পূর্ব পাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাসান (২৩) ও ২। মোঃ নুরে আলম সরকার (৩৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৭০০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কেরাণীগঞ্জ ও ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন