বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

বগুড়ায় অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।
বগুড়ায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় অসহায় দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা। যার ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ।
সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদারের ব্যবস্থাপনায় অসহায় মানুষগুলোর মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি সাজেদুর রহমান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ শেখর রায়, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ এবং সুদেব দাস। প্রায় শতাধিক পরিবার খাদ্যসামগ্রীস্বরুপ সকলে পেয়েছেন ৫ কেজি চাল, ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ এবং ২ কেজি আলু। বিতরণকালে সংস্থার পক্ষ থেকে জেলা শাখার সভাপতি পরিমল প্রসাদ ও সম্পাদক সুজিত তালুকদার সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতন থাকার মাধ্যমে সকলকে নিজ নিজ ঘরে থাকার আহব্বান জানান। সেই সাথে তারা আরো জানান, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে রয়েছে যারা আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। এমন অবস্থায় সমাজের সকলকে মানবিক স্বার্থে এগিয়ে আসতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা শাখার উক্ত মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE