1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পিতা-মাতাকে যারা কস্ট দেয় তাদের শাস্তির দাবিতে মাদারীপুর মানববন্ধন ও র‌্যালী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

পিতা-মাতাকে যারা কস্ট দেয় তাদের শাস্তির দাবিতে মাদারীপুর মানববন্ধন ও র‌্যালী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরীফ-মাদারীপুর ।।
বৃদ্ধ বয়সে পিতা মাতার ভরণ-পোষন যারা করে না ও পিতা মাতকে কষ্ট দেয়, তাদরকে ২০১৩সালে পিতামাতার ভরণ-পোষন আইন বাস্তবায়ন করে কঠোর শাস্তির দাবি জানিয়ে মাদারীপুর ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালী করা হয়। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী বাজারে শনিবার সকালে স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

কদমবাড়ী ফ্রেন্ডেস ক্লাবের সভাপতি রাজু সরকারের সভাপত্বিতে মানববন্ধনে অংশ নেয় উক্ত ক্লাবের সদস্যসহ এলাকার বেশীর ভাগ যুব-সমাজের যুবক শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে বক্তরা বলেন, বৃদ্ধ বয়সে প্রত্যেক পিতা মাতাই চায় একটু শান্তিতে জীবন-যাবন করতে। তবে আমাদের দেশে ও আমাদের এলাকায় প্রায় দেখা যায় বৃদ্ধ পিতা-মাতাকে তার সন্তানেরা কস্ট দেয় এমনকি দুরে ঠেঁলে দেয়। এই কাজ যেন কোন সন্তান করতে না পারে তার জন্যই আমাদের আজ এই মানববন্ধন ও র‌্যালী।
এসময় ক্লাবের সভাপতি বলেন, আমাদের এই এলাকায়সহ আমাদের অনেকেই মাদকের সাথে যুক্ত হয়েছিল। কিন্ত সেটা থেকে আজ আমরা মুক্ত হতে পেরেছি। তবে করোনার সময় আমরা বিভিন্ন বাড়ীতে অসহায়দের খাবার সহযোগীতা দিতে গিয়ে দেখেছি অনেক বৃদ্ধ পিতা-মাতাকে সন্তানেরা কস্ট দিচ্ছে, একা একটি ঘরে রাখছে। এমনকি ঠিকমত তাদের দেখভাল করছে না। এটা দেখে আমাদের মনে হয়েছে এ বিষয় নিয়ে আমাদের কাজ করা উচিত তাই আজ আমরা মানববন্ধন করেছি। এছাড়া ২০১৩ সালের ভরণ-পোষন আইনের বাস্তবায়ন করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন