1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দোকান খোলা রাখার অপরাধে ৮ দোকানিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে দোকান খোলা রাখার অপরাধে ৮ দোকানিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বুধবার দুপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৮ দোকানিকে ১ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। টেকেরহাট বন্দরের কাঁচাবাজার এলাকায় দুপুর ২ টার পর মুদি দোকান ও কাঁচামালের দোকান খোলা রাখার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন । এ সময় পৌর মেয়র শামিম নেওয়াজ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমএ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন