1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাতুব্বর ফাউন্ডেশনের ৮শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে মাতুব্বর ফাউন্ডেশনের ৮শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এহ্সান আজগর।।
অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাতুব্বর ফাউন্ডেশন’। বুধবার (৮ এপ্রিল) সকালে এই সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলার ধুরাইলে ৮০০ মানুষকে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা। সামাজিক দুরুত্ব বজায় রেখে হতদরিদ্র মানুষদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

নির্দিষ্ট দুরুত্বে প্রথমে ত্রাণভর্তি ব্যাগ রেখে দেয়া হয়। পর্যায়ক্রমে হতদরিদ্রদের নামের তালিকা করে ডাকলে নিজেরাই এসে নিয়ে যায় ত্রাণ। খাদ্য সহায়তা হিসেবে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দেয়া হয়। করোনা আতঙ্কে হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়ে। বিনামূল্যে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

এ সময় উপস্থিত ছিলেন মাতুব্বর ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রোমান মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক হামিদ মাতুব্বরসহ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন