1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না: প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০টা গুন্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের একাদশ ও ২০২১ সালের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে ছোটখাটো ঘটনা ছাড়া ভালো ভোট হয়েছে। মানুষ ভোট দিতে পেরেছে।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যাদের গায়ে হাজার কালির ছিটা, তারা আবার এত বড় কথা বলে কোন মুখে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। যেটা মিলিটারি শাসকেরা ঠিক করে দিত, সেটাই হতো। রেজাল্টও পরিবর্তন করা হতো।’

তিনি আরও বলেন, ‘১০টা গুন্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই।’

এ সময় শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করেছে। প্রশংসাতো করলোই না, খালেদা জিয়া বলেছিলেন- জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না।  সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।

এ সময় অনেকটা হাস্যরস করে তিনি বলেন, ‘উপায় নাই, নৌকাতেই চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়। সবাইকে নেব। কিন্তু, বেছে নেব। কেউ যেন আবার নৌকায় উঠে নৌকা ফুটো করতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেতারা যত কথাই বলুক তাদের নেতৃত্বের অভাব রয়েছে। তাদের ওপর থেকে মানুষের আস্থা সরে গেছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের কাছ থেকে মানুষ সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ। তার প্রতিফলন দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে।

এ সময় শেখ হাসিনা সংসদকে জানান, করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন