1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে।

সোমবার ভোরে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়েছে। অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী।

প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতির বিষয়ে একাধিক সংবাদমাধ্যমকে আবদুল মোমেন বলেন, ‘আমরা মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছি।’

তিনি জানান, মিয়ানমারের সবশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিবৃতি দেবে।

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্স বলেন, ‘আমরা রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে গণতন্ত্রকে হত্যার এই ঘৃণ্য চেষ্টার নিন্দা জানাই।’

‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে এগিয়ে আসে এবং যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে বছর কয়েক আগে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নেয়।

এসব রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের বেসামরিক সরকারের সঙ্গে দেনদরবার করে আসছিল বাংলাদেশ। এখনে দেশটিতে ফের সামরিক জান্তা ক্ষমতা দখলে নেওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন