1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ফেইসবুক চালাতে বাঁধা দেয়ায় তরুনীর আত্নহত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে ফেইসবুক চালাতে বাঁধা দেয়ায় তরুনীর আত্নহত্যা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৩৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে পরিবার ফেইসবুক চালাতে বাঁধা প্রদান করায় তনু (১৮) নামে এক তরুনী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুনী উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াই কান্দি গ্রামের শংকররের মেয়ে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বাড়ির সকল কাজকর্ম বাদ দিয়ে শনিবার সকাল থেকে তনু তার মোবাইল দিয়ে ফেসবুকে চালাতে থাকে। এ বিষয়টি দেখে তনুর বাবা তাকে ফেইসবুক চালাতে বাঁধা প্রদান করে। এবং তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় তার বাবা। এতে করে তনু অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত তনুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহত তরুনীর বাবা শংকর কর জানান, বেশীর ভাগ সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে দেখি আর তাই সকালে বাধা দিয়ে মোবাইলটি নিয়ে যাই এতে অভিমান করে সে আত্মহত্যা করেছে। ফেইসবুক ও মোবাইল মানুষের মুত্যু কারন হয়ে দাড়িছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। সে আত্নহত্যা করেছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন