1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে  ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারি  গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে  ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারি  গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৫৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে  ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারি  গ্রেপ্তার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ডাকাতি, ছিনতাইকারীসহ চোরাই মোবাইল উদ্ধারের ব্যপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৯.৩০ ঘটিকায় সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ সাহাজুল ইসলাম @ সাজু (৫০), ২। কবির হোসেন (৪২), ৩। রোমান মোল্লা (২৪), ৪। মোঃ রাসেল গাজী @ মিঠু (২৯), ৫। হাবিবুর রহমান (৫০), ৬। মোঃ রাজু আহম্মেদ (২৯), ৭। নবীর হোসেন (৩২), ৮। মোঃ শাহীন (২৫), ৯। মোঃ জয়নাল আবেদীন (৩০) ও ১০। মোঃ হাবিব উল্লা সোহাগ (২৫) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে চোরাই মোবাইল নিজেদের হেফাজতে রেখে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন