1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দশম-দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস, অন্যদের সপ্তাহে এক দিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দশম-দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস, অন্যদের সপ্তাহে এক দিন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৫৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যদি ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়, তাহলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে।

রবিবার জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস হবে।’

‘অন্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে আসবে। পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে’ যোগ করেন তিনি।

দীপু মনি বলেন, শিক্ষার্থীর সংখ্যা অনেক, শ্রেণীকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হয় না। তাই সব শ্রেণীর শিক্ষার্থীদের এক সঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা হবে।

তিনি বলেন, তারা নিয়মিত করোনার সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করছেন। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে সরকার।

গত ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে ওই নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন