1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা সুবিধা দেবে ফেইসবুক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা সুবিধা দেবে ফেইসবুক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজনীতিবিদ, প্রার্থী এবং এই ধরনের ব্যক্তিদের জন্য ফেইসবুক তাদের নিজস্ব যে নিরাপত্তা সুবিধা দিয়ে থাকে, সেটি সামনের বছর থেকে তারকা এবং সাংবাদিকদেরও দেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটির সাইবার সিকিউরিটি প্রধান নাথানিয়েল গ্লাইচারকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, মোবাইল ব্যবহারকারীদের জন্য সিকিউরিটি টোকেন সাপোর্টও সামনের বছর থেকে সরবরাহ করা হবে।

তারকা এবং সাংবাদিকদের পাশাপাশি ঝুঁকিতে থাকা যেসব ব্যক্তি বড় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও ‘ফেইসবুক প্রটেক্ট’ নামের ওই সুবিধা দেয়া হবে।

ফেইসবুক বলছে, যেসব ব্যবহারকারী পোর্টেবল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করেন তাদের টোকেন সার্ভিস দেয়া হবে। এটি পাবেন ‘পাবলিক ফিগার’ ব্যক্তিরা। অর্থাৎ যাদের ফ্যান-ফলোয়ার বেশি এবং জনপ্রিয়।

ফেইসবুক প্রটেক্টের অধীনে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং-প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। তখন ফেইসবুক নিজে থেকে হ্যাকিং প্রতিরোধ করবে।

এতদিন পর্যন্ত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

ফেইসবুক ২০১৬ সাল থেকে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরবরাহ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ফিচার যোগ করেছে তারা। পাল্টানো হয়েছে নকশা। ফেইসবুকের দাবি, তাদের নতুন ডিজাইন আরও বেশি সুরক্ষিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন