1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে চাঁদা না দেয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাংচুর, আটক ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে চাঁদা না দেয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাংচুর, আটক ১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমান সরদার-

মাদারীপুরে বনভোজনের চাঁদা না দেয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আল আমিন বেপারী (১৬) নামে একজনকে আটক করে পুলিশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস মূলফটকে এ ঘটনা ঘটে। আটক আল আমিন শহরের কুকরাইল এলাকার বেলায়েত বেপারী ছেলে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তুম আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে বনভোজনের যাবার নামে অফিসে ঢুকে চাঁদা দাবী করে ৭ থেকে ৮ জন অজ্ঞাত যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে বাহিরে বেরিয়ে যায় তারা। পরে অফিসের মূল ফটকের গেইট আটকে সেবা নিতে আসা গ্রহীতাদের আসা যাবার পথ বন্ধ করে দেয় ওই যুবকরা। দায়িত্বে থাকা আনসার সদস্যদের তর্কতর্কির এক পর্যায়ে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়ে পাসপোর্ট অফিসে ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, সরকারি কাজে বাঁধা দেয়ার দায়ে আটক আল আমিনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন