1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের কৃতি সন্তান সামছুন নাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের কৃতি সন্তান সামছুন নাহার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৯৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

ইউআরসি ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন জামালপুরের কৃতি সন্তান সামছুন নাহার। শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে আজ সোমবার বিভাগীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন সামছুন নাহার।

সামছুন নাহার ২০২২ সালের ১৭ জানুয়ারি থেকে নেত্রকোনা সদর উপজেলার রিসোর্স সেন্টারে ইন্সস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সুনামের সঙ্গে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার মৃত মো.আব্দুল ওয়াদুদের ছোট মেয়ে। তিনি দুই কন্যা সন্তানের জননী। তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার স্ত্রী। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গোলাম মোস্তফা সুনামের সঙ্গে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামছুন নাহার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, সরকারি আশেক মাহমুদ কলেজ কলেজ থেকে এইচএসসি ও বিএসসি এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে এমএসসি পাস করেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন