1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাগুরায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ: সর্বদলীয় নেতারা এক মঞ্চে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মাগুরায় মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ: সর্বদলীয় নেতারা এক মঞ্চে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাগুরায় সর্বদলীয় নেতারা এক মঞ্চে বসে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের নকশা চূড়ান্ত করলেন।

সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা শহরের ভায়না মোড়ে বিজয় স্তম্ভের নকশা সর্বদলীয় নেতারা সুধীজনের উপস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে নকশা চূড়ান্ত করা হয়। ৪ টি নকশার মধ্যে প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদের বিজয় স্তম্ভের ডিজাইনটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়।

সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ্‌, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুনশি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর, জেলা জাতীয় পার্টির (এরশাদ) ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট রতন কুমার মিত্র, জেলা জাসদের সভাপতি সমীর চক্রবতী, জেলা জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি ফতেহ আলী টিপু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, আইটি বিশেষজ্ঞ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন