1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ১১২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে গত ৫ নভেম্বর থেকে ওই সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার নাতি উদয় শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্ত্রী মাজেদা শওকত আলী, দুই ছেলে ফিরোজ শওকত আলী, খালেদ শওকত আলী ও এক মেয়ে মেরিনা শওকতসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লুংসিং গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নড়িয়া গ্রামে বাস করতেন।

তিনি কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন