1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বে দায়ী এনজিও: পররাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বে দায়ী এনজিও: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেশিরভাগ রোহিঙ্গা ভাসানচরে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা ও কিছু এনজিওর অতিরিক্ত খবরদারির কারণে স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

রবিবার রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা বর্তমানে ৬ হাজার ৮০০ একর ঘিঞ্জি পাহাড় ও টিলায় বসবাস করছে। অতিবৃষ্টিতে যেকোনো সময় পাহাড়ধসে প্রাণহানি হতে পারে। তাছাড়া ক্যাম্পের রোহিঙ্গারা মাদক, মানব পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভাসানচর অনেক সুন্দর জায়গা। সেখানে আমার রিসোর্ট করার ইচ্ছা রয়েছে। রোহিঙ্গারা ভাসানচরে গেলে অর্থনৈতিক কার্যক্রম, চাষাবাদ ও পশুপালন করতে পারবে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান, জাদুঘরের পরিচালক এআরএম আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন