1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরও একটি অনুদানের ছবি শেষ করলেন জয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

আরও একটি অনুদানের ছবি শেষ করলেন জয়া

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারি অনুদানে গেরিলা, খাঁচা, দেবী, বিউটি সার্কাস ও অলাতচক্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। অবশ্য শেষ দুটি ছবি এখনো মুক্তি পায়নি। তার আগেই আরেকটি অনুদানের ছবির শুটিং শেষ করলেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী।

আকরাম খান পরিচালিত এ ছবির নাম ‘নকশি কাঁথার জমিন’। জয়ার চরিত্রটির নাম রাহেলা। হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে ছবিটির শুটিং হয়েছে।

ছবিতে জয়া আহসান বিধবা চরিত্রে অভিনয় করেছেন। এ জন্য শেষ পর্বের দৃশ্যায়নে  ২ থেকে ৮ নভেম্বর ছয় দিন বিধবার বেশে ছিলেন।

করোনার লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়। সব মিলিয়ে ১৭ দিন দৃশ্য ধারণ হয়। শিগগিরই শুরু হবে সম্পাদনা। এর পর আন্তর্জাতিক উৎসবে যাওয়ার ইচ্ছা পরিচালকের।

এই সিনেমায় দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে আসবে। জয়ার সঙ্গে অন্য বোনের চরিত্রে আছে ফারিহা শামস সেওতি।

আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহনাজ খুশী ও তার দুই ছেলে সৌম্য-দিব্যসহ অনেকে।

২০১৮-১৯ সালে অনুদান পাওয়া এ ছবি প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হচ্ছে।

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘নকশি কাঁথার জমিন’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন