1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধর্মীয় পোশাক পরার বিজ্ঞপ্তিদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালক ওএসডি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

ধর্মীয় পোশাক পরার বিজ্ঞপ্তিদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালক ওএসডি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় বিধি মেনে পোশাক পরে অফিস করতে বিজ্ঞপ্তি জারি করা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর ওই বিজ্ঞপ্তি জারির পর সমালোচনার মুখে ভুল স্বীকার করে তা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছিলেন আবদুর রহিম। তবে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এদিকে একই আদেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে।

অধ্যাপক বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার বিভাগীয় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ।

পরিচালক পদে নিয়োগ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের উপ-পরিচালক ডা. কেএম মামুন মোর্শেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন