1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৭৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। বেপরোয়াদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ষোলটি মামলা দিয়ে জরিমানা আদায় করেছেন ১৫ হাজার টাকা।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সাধরণ জনগণকে মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন ভাবে সাবধান করার পরেও যারা এ ব্যপারে গুরুত্ব না দিয়ে জটলা লেগে পাড়া মহল্লার দোকানে বা খোলা জায়গায় বেশ কয়েকজন মিলে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন ব্যবসায়ী ও আড্ডাবাজ লোক জনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ষোলটি মামলা দায়ের করেন। ষোলটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনার সময় সহযোহিতা করেন শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য।
বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির বলেন, আমরা সকলের নিরাপত্তার জন্য সবসময় জনজণকে করোনা ভাইরাসের ভয়াবহতার বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। যারা আইন মানবেননা তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন