1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাহজালালে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয় সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষা প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরদিন সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজত! তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল

শাহজালালে পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ১৪১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় আট কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।

শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিমান থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সকালে অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবিরের কাছে গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে স্বর্ণের চোরাচালান আসছে।

ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি বাড়ান। সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) বিমানটিতে তল্লাশি চালালে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন বলেন, উদ্ধার করা স্বর্ণের দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন