1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্রমজীবী ও হিজড়াদের মাঝে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শ্রমজীবী ও হিজড়াদের মাঝে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ।

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৫৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিনিধিঃ মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে হতদরিদ্র রিক্সা চালক ও হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ (মঙ্গলবার) সকালে রাজধানীর মিরপুর বিআরটি এর পিছনে রিক্সা চালক অসহায়,দরিদ্র, খেটে-খাওয়া জনসাধারণ ও হিজড়াদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল,১কেজি তেল,২ কেজি আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না,সহকারী পরিচালক আরিফুর রহমান, জেসমিন আক্তার সুমন মিয়া,জনিসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ বিতরণ কর্মসূচীতে অংশ নেয়।

সংস্থার পক্ষ হতে বিভিন্ন জেলা শাখায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না।

মুন্না বলেন প্রাণঘাতী (কভিড ১৯) করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। করোনা পরিস্থিতিতে সবকিছুই থমকে গেছে, থমকে গেছে মানুষের রুটি-রুজির মাধ্যমও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষেরা। কর্মহীন এসব মানুষের কিছুটা কষ্ট লাঘবে সংস্থার পক্ষ হতে এই উদ্যোগ নিয়েছি।

এসময় তিনি খাদ্যসামগ্রী নিতে আসা সকলকে অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন