1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে আদালতের আদেশে আটককৃত আতশবাজি, চকলেট বাজি ও পটকা ধ্বংস করা হয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে আদালতের আদেশে আটককৃত আতশবাজি, চকলেট বাজি ও পটকা ধ্বংস করা হয়

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ১৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনজুর হোসেন,

মাদারীপুর ডিবি পুলিশের হাতে আটক বিপুল পরিমান আতশবাজি, চকলেট বাজি, পটকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ও আদালতের আদেশে বুধবার সন্ধ্যায় এ.আর.হাওলাদার জুট মিল মাঠে ধ্বংস করা হয়। মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল এলাকা থেকে অভিযান চালিয়ে গত রমজানের সময় বিপুল পরিমান আতশবাজি, চকলেট বাজি, তারাবাজি ও পটকা উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহা. রাজিব হোসেন। বাজি ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা, বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. সাঈদুর রহমান, মো. ফয়সাল আল মামুন, শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মো. ফিরোজ মামুন, সহকারী জজ মো. মেসবা উদ্দিন খান, মো. আল আমিন, জেসমিন নাহার, মাদারীপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবির হোসেন, কোর্ট পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র দাস, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহা. রাজিব হোসেন প্রমুখ। এছাড়াও জেলা গোয়েন্দা শাখার ও ফায়ার সার্ভিসের সদস্যসসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল এলাকা থেকে গত রমজানের সময় বিপুল পরিমান আতশবাজি, চকলেট বাজি, তারাবাজি ও পটকা উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহা. রাজিব হোসেন। এ বিষয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলাটির বিচার কার্য পরিচালিত হয় মাদারীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেই মামলায় উদ্ধারকৃত বাজি মাদারীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাঈদুর রহমান এর আদেশে বুধবার সন্ধ্যায় এ.আর.হাওলাদার জুট মিল মাঠে বাজি ধ্বংস করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন