1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১৪৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়।

নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।

মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামি করা হযরত মাতুব্বরকে।

পরে ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বুধবার ভোরে হঠাৎ অসুস্থ অবস্থায় হযরতকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।

এদিকে হযরতকে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে দাবি করেন স্বজনরা।

নিহতের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি সেদিনও দেখি গেছি ভালো ছিল। তাকে জেলখানার লোক পিটিয়ে মেরে ফেলেছে।

তবে অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাজতিকে। পরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই হযরতের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন