1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের পদ্মানদী থেকে ২৫ জেলে আটক, ২.৫ লাখ মিটার জাল জব্দ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরের পদ্মানদী থেকে ২৫ জেলে আটক, ২.৫ লাখ মিটার জাল জব্দ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১৫৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি,
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেছে জেলা মৎস বিভাগ। এসময় ২ লাখ ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৩০ কেজি মা ইলিশ। মঙ্গলবার(২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস অফিস সূত্রে জানা গেছে,ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শিবচরের পদ্মানদীতে অভিযান চালায় জেলা ও উপজেলা মৎস বিভাগ। এ সময় ইলিশ শিকারে নিয়োজিত থাকায় ২৫ জন জেলেকে পদ্মানদীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। নদী থেকে জব্দ করা হয় বিপুল পরিমান জাল। অভিযানে জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামানসহ মৎস বিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন,’মঙ্গলবার রাতে আমাদের অভিযানে ২৫ জন জেলে আটক হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন