1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ অভিযানে রুপগঞ্জ থেকে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

র‌্যাব-১০ অভিযানে রুপগঞ্জ থেকে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর অভিযানে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় গত ১৮/১০/২০২০ খ্রিঃ তারিখ আনুমানিক ২২.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন দক্ষিণ ব্রাহ্মনখালী এলাকায় অভিযান পরিচালনা করে একটি ৭.৬৫ জঘউ, বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৩(তিন) রাউন্ড এ্যামুনেশনসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩৬), পিতা- এ কে এম সামসুল হক, সাং- বাসুভান্ডা, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০৪ টি মোবাইল ফোন ও নগদ- ৬১,২৩৫/- (একষট্টি হাজার দুইশত পঁয়ত্রিশ) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় সুবিধা মত স্থানে সাধারন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাই সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন