1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ অভিযানে যাত্রাবাড়ী থেকে ৩ ছিনতাইকারী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

র‌্যাব-১০ অভিযানে যাত্রাবাড়ী থেকে ৩ ছিনতাইকারী আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১৩৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর অভিযান রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ জন ছিনতাইকারী আটক।

গত ১৯/১০/২০২০ইং তারিখ ২১.৩০ ঘটিকার সময় সিপিসি-১, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম ১। মোঃ শাহাবুদ্দিন (১৯), পিতা- মৃত তাজউদ্দিন, মাতা- সাফিয়া বেগম, সাং- সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পাশের বস্তি, থানা- মতিঝিল, ঢাকা, ২। নূর ইসলাম (২০), পিতা- ফজল আলী, মাতা- নূরজাহান বেগম, সাং- শনি আখরা, থানা- দৌলতখাঁন, জেলা- ভোলা, ৩। মোঃ রুবেল (২০), পিতা- মোঃ মিজান, মাতা- বীনা, সাং- কয়রা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৩ টি চাকু ও ০৬টি বেøড ও ০২টি ব্যবহৃত পুরাতন মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত যাত্রাবাড়ী থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন