1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৩

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১৭৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অপহরণ করে গৃহবধুকে আটকে রেখে গণধর্ষনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কলাবাড়ি ও মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, পানিছত্র এলাকার লতিফ বেপারী ছেলে ফারুক হোসেন (৪৬), মহিষেরচর এলাকার বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮) ও একই এলাকার মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯)।
র‌্যাব শুক্রবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে জানায়, সদরের কলাবাড়ি এলাকায় অপহরণ করে এক গৃবধুকে তিনদিন আটকে গণধর্ষণ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় গৃহবধুকে উদ্ধার করা হয়, পাশাপাশি মূলহোতা ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পানিছত্র এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহেযাগি লিটন ও তৈয়ব আলীকে আটক করা হয়েছে।
এদিকে আটককৃতদের ও উদ্ধার গৃহবধুকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করলে আসামীদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর প্রতিনিধি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন