1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লাইভে এসে অঝোরে কাঁদলেন মেজর (অব.) সিনহার বোন (ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেজর (অব.) সিনহার বোন (ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১৬১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পুলিশের গুলিতে নিহত মেজর ( অেব.) সিনহা মো. রাশেদ খানকে নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার রাতে অঝোরে কাঁদলেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

সিনহা তাকে শ্যাম্পু আপা বলে ডাকতেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিক হারুন উর রশীদ এর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আলাপকালে ‘সিনহা হত্যার খবর কীভাবে পেয়েছিলেন’ এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি কান্নায় ভেঙে পড়েন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ এবং বাহারছরা পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্ত পরিদর্শক লিয়াকতসহ পুলিশের সাত সদস্য।

পরে র‌্যাব এপিবিএন’র তিন সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষী এবং সর্বশেষ পুলিশের একজন কনস্টেবলকে আটক করে। এই মামলায় এখন মোট আসামি ১৪ জন।

এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন