1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরীয়তপু‌রে রিক্সা-ভ্যান চালক‌দের মা‌ঝে ব্যবসায়ীর ত্রাণ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

শরীয়তপু‌রে রিক্সা-ভ্যান চালক‌দের মা‌ঝে ব্যবসায়ীর ত্রাণ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুরে করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে অফিস আদালত, সকল ধরণের সামাজিক কার্যক্রম ও দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে বাসায় থাকাতে নির্দেশ দিয়ে যা‌চ্ছে প্রশাসন। বিনা প্রয়োজনে যাতে কেউ বাইরে বের না হয় তা তদারকি করছে পুলিশ ও সেনাবাহিনী।

এমন পরিস্থিতি বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। তাদের কথা বিবেচনায় ক‌রে শরীয়তপুর পৌরসভার আংগা‌রিয়া বাজা‌রের চলাচলকারী বি‌ভিন্ন রিক্সা-ভ্যান চালক‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে।

সোমবার (৩০ মার্চ) বিকা‌ল সা‌ড়ে ৫টার দি‌কে আংগা‌রিয়া বাক‌চি বাজারে দিনমজুর মানু‌ষের মা‌ঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ওই বাজা‌রের বি‌শিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইকবাল হাওলাদার। এ সময় স্থানীয় দেড়’শ প‌রিবার‌কে চাল, ডাল, তৈল ও সাবান সহ বি‌ভিন্ন সামগ্রী তু‌লে দেওয়া হয়।

এ ত্রাণ নি‌তে এ‌সে শরীয়তপুর পৌরসভার কাশা‌ভোগ গ্রা‌মের ফজলু বেপারী ব‌লেন, আমরা বিক্সা চা‌লি‌য়ে জীবন চালাই। এ‌তো কিছু বিতরণ হয় আমা‌দের কপা‌লে তা জো‌টে না। বর্তমা‌নে খুবই খারাপ আবস্থায় আছি। এসব জি‌নিস পে‌য়ে আমরা খু‌শি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ খান, আংগা‌রিয়া বন্দ‌রের ব্যবসায়ী জামাল মু‌ন্সি, আবুল হো‌সেন, মোখলেছ মু‌ন্সি প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন