1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি দুই হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি দুই হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৫৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার নিজস্ব তহবিল থেকে রাজৈর ও সদর উপজেলার দুই হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়। সোমবার বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা কমপ্লেক্সে ত্রাণ সহযোগিতার উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির মাধ্যমে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।


জানা গেছে, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে রাজৈর উপজেলায় শতাধিক স্থানে হাত ধোয়ার জন্যে সাবানসহ বেসিন স্থাপন করেন। এছাড়া প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জীবানুনাশক ছিটিনো কার্যক্রম করেন। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, সেসব অসহায় পরিবার ও নিন্মবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ কেজি লবনসহ ১৫ কেজির খাদ্য সমাগ্রী দুই হাজার পরিবারকে দেয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, সাবেক সহকারী কমান্ডার ইউসুব আলী মিয়া, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস ছালাম, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহেল খান, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুন্সি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান আমান প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন