1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা: সেতুমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা: সেতুমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন।

সোমবার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির আস্থার সোনালি দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কান্ডারি ও এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘হতাশ ও অসহায় প্রাণে যিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। শেখ হাসিনা বাঙালির সাহসের সোনালি দিগন্ত উন্মোচন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। শেখ হাসিনা আজ বিশ্বসভায় নতুন উচ্চতায়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে এ দেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।’

উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের বিস্ময় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙালির হৃদয়ের মণিকোঠায়।’

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা জয় হয়েছে। দ্বার খুলেছেন সম্ভাবনাময় ব্লু-ইকোনমি’র। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব।

‘দেশে নৈরাজ্য চলছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এত গাত্রদাহ।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চিরসত্য। এ দেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান।

ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। বিএনপির কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন