1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জের আলাদীপুরে পূর্ব শত্রুতার জেরে ইউসুফের উপর হামলা, থানায় অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিবগঞ্জের আলাদীপুরে পূর্ব শত্রুতার জেরে ইউসুফের উপর হামলা, থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৯৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বগুড়া সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুরে জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ইউসুফ কাজী(৩৫) নামের অসহায় এক যুবককে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ দায়ের।
জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের আলাদীপুর হতে নিজ বাড়িতে আসার পথে একই গ্রামের বিবাদী সলিমুদ্দিন কাজী (৫৫), আয়ুব কাজী(৪৫) উভয়ের পিতা-মৃতঃ ছফিরউদ্দিন, ওসমান কাজী(৩৫), শামীম(২০) উভয়ের পিতা ছলিমউদ্দিন কাজী, নুরনবী কাজী(২৬) পিতা- ফজলার কাজী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালিয়ে ইউসুফকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে লিচুর বাগানে নিয়ে নিয়ে যায়। হামলা থেকে বাচাঁর জন্য ইউসুফ ডাক-চিৎকার দিলে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সলিমউদ্দীনগংরা চলে যায়। পরবর্তীতে তার নিকট আত্মিয়রা এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসে। হামলার বিষয়ে অসহায় ইউসুফ বলেন, আমাকে জমাজমি সংক্রান্ত জেরে মেরে ফেলার জন্য তার সংঘবদ্ধভাবে হামলা চালায়, আল্লাহ্ আমাকে নিজ হাতে বাঁচিয়েছে, আমি পরিবার নিয়ে খুব আতঙ্কিত হয়ে জীবনযাপন করছি। আমি এ হামলার জন্য শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এ হামলায় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি। হামলার বিষয়ে প্রতিপক্ষ ওসমাসেন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইউসুফের মার হয়নি আরও মারতে হবে। সে উল্টো ইউসুফ ও তার বৃদ্ধা মা তাকে রাস্তায় একা পেয়ে হামলা করেছে এমন অভিযোগ করে। বাস্তবে তার কোন সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার বিষয়টি নিয়ে শিবগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, হামলার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন