1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এমসি কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের সামনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সকালে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকের পর আসামিকে সিলেট পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

তবে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম জানিয়েছেন, গ্রেপ্তার যুবক ধর্ষণ মামলার প্রাধান আসামি সাইফুর রহমান।

তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছিল। রবিবার ভোরে পুলিশের বিশেষ শাখার একটি দল ছাতক থেকে সাইফুরকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শুক্রবার রাতে সিলেট নগরীর টিলাগড় এলাকায় স্বামীকে আটকে রেখে এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে শনিবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

এদিকে সাইফুর রহমান নামের যে ছাত্রলীগ কর্মীর কক্ষের সামনে থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, ওই কক্ষ থেকে একটি রামদা ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন