1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিদেশিরা ওমরাহ করতে পারবেন ১ নভেম্বর থেকে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিদেশিরা ওমরাহ করতে পারবেন ১ নভেম্বর থেকে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের (কভিড-১৯) বর্তমান প্রেক্ষাপটে ধাপে ধাপে ওমরাহ পালনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে মিডলইস্ট আই এ কথা জানিয়েছে।

মঙ্গলবার সৌদি আরব ঘোষণা করে, আগামী ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানরতরা ওমরাহ পালন করতে পারবে। স্বাস্থ্য সতর্কতার বিষয়টি বিবেচনায় নিয়ে সামর্থ্যের ৩০ শতাংশ হিসাবে দিনে ৬,০০০ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

এছাড়া তৃতীয় ধাপের অংশ হিসেবে বিদেশিদের আগামী ১ নভেম্বর থেকে ওমরাহর অনুমতি দেওয়া হবে। তখন শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবে।

করোনাভাইরাস মহামারীর ছড়িয়ে পড়লে গত মার্চে ওমরাহ তথা মক্কা-মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। গতবার সৌদিতে অবস্থানরত মাত্র ১,০০০ জনকে হজ করার সুযোগ দেওয়া হয়।

এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৩০ হাজারের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৫০০ জনের বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন