বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

গাড়িচালক মালেকের মতো দুর্নীতিবাজ আরও বের হবে: স্বাস্থ্যসচিব

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাড়িচালক আব্দুল মালেকই শুধু নয় স্বাস্থ্য অধিদপ্তরে এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী আরও যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আমাদের যে নিয়ম আছে তাতে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, আরও যারা এ রকম আছে তাদের ব্যাপারেও প্রক্রিয়ার মধ্যে আছে। আরও এ রকম আছে, আরও আসবে।

তিনি বলেন, আমরা বলব দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কাউকে ছাড়তে চাচ্ছি না। যাদের বিরুদ্ধেই কথা হয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আলাদিনের চেরাগ হিসেবে পরিচিত আবদুল মালেক (৬৩)। ১৯৮৬ সালে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক হিসেবে চাকরি নেন। চাকরির পাশাপাশি অবৈধ অস্ত্র, জাল নোটের কারবার ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন মালেক। অবৈধ টাকায় রাজধানীর তুরাগের দক্ষিণ কামারপাড়ায় দুটি ৭ তলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন করেছেন। দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে রয়েছে একটি ডেইরি ফার্ম। এছাড়া বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে তার বিপুল অঙ্কের অর্থ থাকার তথ্যও জানিয়েছে র‌্যাব।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে কামারপাড়া বামনেরটেক ৪২ নম্বর হাজী কমপ্লেক্স ভবন থেকে আবদুল মালেককে গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তার থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও দেড় লাখ টাকা মূল্যের (বাংলাদেশি) জাল নোট জব্দ করা হয়।

মালেকের দুর্নীতির বিষয়ে দুদক কাজ করছে বলে জানান স্বাস্থ্য সচিব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে সচিব আব্দুল মান্নান বলেন, করোনাভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হলে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, যেসব কোভিড হাসপাতালকে নন-কোভিড করা হয়েছে, প্রাদুর্ভাব আবার বাড়লে সেগুলোকে কীভাবে আবার কোভিড হাসপাতাল করা যায় তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা রাখা হচ্ছে।

স্বাস্থ্যসচিব জানান, কোভিডের টিকা উন্নয়নে কাজ করছে এমন অন্তত পাঁচটি দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। টিকা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ রাখা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE