1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর বজ্রপাতে একজন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মাদারীপুর বজ্রপাতে একজন নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সা্ইফূল ইসলাম নয়ন-মাদারীপুর
ফুটবল খেলা দেখা বাড়ী ফেরার পথে বজ্রপাতে ইয়াসিন বেপারী (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বেপারী একই এলাকার বাবলু বেপারীর ছেলে।

জানা যায়, গত কয়েকদিনের প্রচন্ড গরমের পর বৃহস্পতিবার বিকালে স্বস্তির বৃষ্টি আসে কিন্ত বৃষ্টির সাথে বজ্রপাত হতে থাকে। এসময় হাউসদি বাজার থেকে ফুটবল খেলা দেখে বাড়ী ফেরার পথে বোয়ালিয়া নামক স্থানে বজ্রপাত হয়। আর সেসময় বজ্রপাতে ইয়াসিন ও আরিফ নামে দুইজন গুরুত্বর আহত হলে তাদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ইয়াসিনের মৃত্যু হয়। এবং আরিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইয়াসিনের বাবা বাবলূ বেপারী জানান, বিকালে হাউসদি বাজার থেকে ওরা দুজনে একসাথে খেলা দেখে ফেরার সময় বজ্রপাতে ইয়াসিন ও আরিফ আহত হলে ওদের সদর হাসপাতালে নিয়ে আসি এবং ইয়াসিন আমাদের ছেড়ে পরকালে চলে যায়।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও নুরুল ইসলাম জানান, দুইজন কে হাসপাতালে নিয়ে আসলেও একজন আনার আগেই মারা গেছে এবং একজন চিকিৎসাধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন