1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গৃহবধূর রহস্যজন মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

মাদারীপুরে গৃহবধূর রহস্যজন মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর আবাসিক এলাকায় লাভলী বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে । গৃহবধূর পরিবারের দাবি, শ^শুর বাড়ির লোকজন তাকে শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে। বুধবার রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের মৃত হাসু মোল্লার মেয়ে লাভলি বেগমের সাথে প্রায় ৭ বছর পূর্বে রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার মজিবর সরদারের ছেলে সৌদি প্রবাসি আজাদ সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল গৃহবধূ লাভলির। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার সময় গৃহবধূ লাভলি বেগম সৌদি প্রবাসী স্বামী আজাদের সাথে মোবাইলে কথাকাটাটির এক পর্যায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে গৃহবধূ লাভলী বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে সে মারা যায় ।
গৃহবধূ লাভলি বেগমের ভাই রাসেল মোরøা জানায়, আমার বোনকে ওর শ^শুর বাড়ির লোকজন শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।
গৃহবধূর শ^শুর মজিবর সরদার তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ অস্বীকার করে জানান, সৌদি প্রবাসি আমার ছেলে আজাদের সাথে মোবাইলে কথাকাটাকাটির পর গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করার চেষ্টার খবর পেয়ে আমি বউকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন