1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কঙ্গনার বিরুদ্ধে মাদকের তদন্তে পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কঙ্গনার বিরুদ্ধে মাদকের তদন্তে পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক সেবন নিয়ে সরব তিনি। এ বার মাদক নিয়ে কঙ্গনা রানাউতের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার।

কঙ্গনার নিজে মাদক নেন এবং তাকেও মাদক নিতে বাধ্য করেন বলে কয়েক বছর আগে সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন। অধ্যয়নের সেই ভিডিওকে হাতিয়ার করেই কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হল মহারাষ্ট্র সরকার।

শিবসেনার দুই বিধায়ক সুনীল প্রভু এবং প্রতাপ সরনায়েক অধ্যয়নের ওই পুরনো ভিডিওটি তুলে এনেছেন। বিষয়টি নিয়ে কঙ্গনার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন বলে সোমবার রাজ্য বিধানসভায় প্রস্তাব আনেন তারা।

তাদের দাবি, কঙ্গনা যেমন একাধিক বলি-তারকাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনছেন, তেমনই অনেকে আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলছেন। তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। কঙ্গনার জন্য মুম্বাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুম্বাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ‘‘বিধায়ক সুনীল প্রভু এবং প্রতাপ সরনায়েকের অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভায় আমি জানিয়েছি, অধ্যয়ন সুমনের সঙ্গে সম্পর্ক ছিল কঙ্গনার। একটি সাক্ষাৎকারে তিনিই জানিয়েছিলেন যে, কঙ্গনা নিজে মাদক সেবন করতেন এবং তাকেও বাধ্য করতেন। মুম্বাই পুলিশ অভিযোগটি খতিয়ে দেখবে।’

তবে কঙ্গনার দাবি, মুম্বাই পুলিশ যদি তার সঙ্গে মাদকের প্রমাণ করতে পারে, তাহলে মু্ম্বাই ছেড়ে চলে যাবেন তিনি।

এ দিন টুইটারে কঙ্গনা লেখেন, ‘‘মুম্বাই পুলিশ এবং অনিল দেশমুখের নির্দেশ মেনে নেব আমি। আমার ডাক্তারি পরীক্ষা করা হোক। খতিয়ে দেখা হোক কল রেকর্ডসও। তাতে যদি কোনও মাদক পাচারকারীর সঙ্গে আমার সংযোগ রয়েছে বলে ধরা পড়ে, তাহলে ভুল স্বীকার করে নেব আমি। চিরকালের মতো মুম্বাই ছেড়ে চলে যাব। আপনাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।’’

সূত্র: টাইমস অব ইণ্ডিয়া

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন