1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ অভিযানে চকবাজার ইয়াবাসহ আটক ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

র‌্যাব-১০ অভিযানে চকবাজার ইয়াবাসহ আটক ৪

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর অভিযানে ডিএমপি ঢাকার চকবাজার থানা এলাকা থেকে ইয়াবাসহ আটক ০৪।

অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ তারিখ অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে¡ ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানাধীন বাগানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আব্দুস সেলিম (৩৩), পিতা-মৃত গফুর, সাং-ঢালীবাড়ি, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, ২। মোঃ আল শামীম @জয়(২৪), পিতা-সবুজ মিয়া, সাং-জয়সিদ্ধি, থানা-ইটনা,জেলা-কিশোরগঞ্জ, ৩।মোঃ জুমন শেখ(২২), পিতা-সিরাব শেখ, সাং-চারিগ্রাম, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ নামের ০৩ জন মাদক ব্যবসায়ীকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে ০৩ টি মোবাইলস ও নগদ- ৫৫০/- টাকা জব্দ করা হয়। এরপূর্বে গত ০৭ সেপ্টেম্বর তারিখ আনুমানিক ১৬.০০ ঘটিকার সময় একই অফিসারের নেতৃত্বে ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানাধীন বাগানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জিয়া উদ্দীন @অপু (২৯), পিতা-সালাউদ্দীন নিপু, সাং-খোলামোড়া, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট হতে ০১ টি মোবাইল, ০১ টি পুরাতন সাইকেল ও নগদ ৬২০/-(ছয়শত বিশ) টাকা জব্দ করা হয়
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন